বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এরপর একে একে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৪৯ সালের এই দিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ। দলটির নেতৃত্বে ভাষা, স্বাধীনতা ও উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি অর্জন হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর