রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ১৩ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গে আটজন মারা গেছেন।

বুধবার (২৩ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন ও ঝিনাইদহের একজন রয়েছেন।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর পাঁচজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। আর উপসর্গে মারা গেছেন রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও ঝিনাইদহের একজন।

চলতি মাসে এখন পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৪৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪১০ জন। করোনা আক্রান্ত হয়ে ১৮১ জন ও উপসর্গ নিয়ে ২২৯ জন ভর্তি রয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর