রাজধানীর খিলগাঁও উত্তর বাসাবো ঝিলপাড় মসজিদের পাশের ড্রেনে পড়ে নিখোঁজ আবুল হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার(২৩ জুন) সকাল ৯টায় ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।
ময়লা-আবর্জনার ভেতরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খিলগাঁও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার(২২ জুন) দুপুরে বোতল কুড়াতে গিয়ে ৭ নম্বর কালভার্টের ড্রেনে পড়ে ময়লার স্তুপে তলিয়ে যান ওই যুবক।
ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। উপরে ময়লার ভাগাড় থাকলেও নীচে তীব্র স্রোতে উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে আজ সকালে তাঁর মরদেহ পাওয়া যায়।
বার্তাবাজার/পি