পদ্মা সেতু প্রকল্পের কাজ করা এক চীনা প্রোকৌশলী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) রাত ৮টার দিকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ওই কর্মকর্তার নাম ঝাও (২৫)। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজুল কবীর বলেন, পদ্মা সেতু প্রকল্পের অন্তর্গত সেতুর পাশ দিয়ে বিদ্যুতের টাওয়ার নির্মাণ। সেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন বলে তার সহকর্মীরা আমাদের জানান।
তারা জানান, রাত আটটা থেকে তাকে খোজে পাওয়া যাচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তাকে খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদেরকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
বার্তাবাজার/ই.এইচ.এম