আশাশুনিতে স্লুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বেরকাটি স্লুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পোল্ডার নং-২, এন্ড এক্সটেনশান পার্ট সাতক্ষীরার আওতায় ডব্লিউএমএ বুধহাটার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাপাউবো কুষ্টিয়ার মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আইয়ুব আলি। বিশেষ অতিথি ছিলেন বাপাউবো যশোরের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক। ডব্লিউএমএ বুধহাটা সভাপতি ভবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে সভায় সেক্রেটারী মোনায়েম হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ২০১৮-১৯ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান এবং ২০১৯-২০ বছরের পরিকল্পনা গ্রহন করা হয়।
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর