ময়মনসিংহ শহরের দুস্থ-অসহায় ও ভাসমান শিশুদের মুখে নিয়ম করে প্রতি সপ্তাহে উন্নত খাবার পরিবেশন করে আসছে ময়মনসিংহের অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন “মানব কল্যান ফোরাম”।
আজ ১৮জুন (শুক্রবার) দুপুরে সংগঠনের পক্ষ থেকে শহরের থানাঘাট বস্তিতে খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপদেষ্টাএস এম রায়হান,সিয়ামুল ইসলাম অনিক,রিয়াজুল ইসলাম রাজন, তানভির আহমেদ, উজ্জ্বল মিয়া প্রমূখ।
খাবার পরিবেশন সম্মন্ধে জানতে চাইলে সংগঠনের সভাপতি জুবায়ের আহমেদ বলেন, যেসব পরিবারের মাছ-মাংস কেনার সামর্থ নেই,যারা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে তাদের অন্তত সপ্তাহে এক বেলা উন্নত খাবার দিয়ে তাদের প্রতি মানবিক দৃষ্টি দেয়াই আমাদের লক্ষ্য।
বার্তা বাজার/এস.আর