শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, খুব শিগগিরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
মঙ্গলবার (২২ জুন) এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা নিয়ে খুব চিন্তিত। তবে আমার এটা নিয়ে আলোচনা করেছি। দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি আরো বলেন, আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। ২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি। এবারও আমরা এ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দিবো।
বার্তাবাজার/ই.এইচ.এম