রাজবাড়ী‌তে হতদ‌রিদ্র‌দের‌ মাঝে অনুদান‌রে চেক বিতরণ

রাজবাড়ী সদর উপ‌জেলার নির্বাহী অ‌ফি‌সের আ‌য়োজ‌নে উপ‌জেলার স‌ন্মেলন ক‌ক্ষে মঙ্গলবার (২২জুলাই) দুপু‌রে রাজবাড়ী ১আস‌নের সংসদ সদস্য সা‌বেক শিক্ষা প্র‌তিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এম‌পির ঐচ্ছিক তহ‌বিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।

রাজবাড়ী সদর উপ‌জেলার গরীব অসহায় হতদ‌রিদ্র মানু‌ষের মোট ৬৩ জ‌নের মা‌ঝে ২লক্ষ ৫০হাজার টাকার অনুদা‌নেে চেক বিতরণ করা হ‌য়ে‌ছে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস,উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফাহ‌মি মোঃ সা‌য়েফ,উপ‌জেলা ভাইস‌চেয়ারম্যান মোঃ র‌কিবুল হাসান পিয়াল,ম‌হিলা ভাইস‌চেয়ারম্যান মোসাম্মদ আ‌লেয়া বেগম,পাচু‌রিয়া ইউ‌নিয়ন চেয়ারম্যান কাজী আলমগীর হো‌সেন,বা‌নিবহ ইউ‌নিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু,আলীপুর ইউ‌নিয়ন চেয়ারম্যান মোঃ শওকত হাসান,সুলতানপুর ইউ‌নিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিয়াসহ প্রমূখ।

এসময় রাজবাড়ী ১ আস‌নের সংসদ সদস্য সা‌বেক শিক্ষা প্র‌তিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এম‌পি ব‌লেন, রাজবাড়ী সদর উপ‌জেলার বি‌ভিন্ন অসহায় তহদ‌রিদ্র মা‌নুষ টাকার অভা‌বে চি‌কিৎসা ও খাবা‌রের ব্যবস্থা কর‌তে পার‌ছে না এমন ৬৫ টি প‌রিবা‌রের ম‌ধ্যে বি‌ভিন্ন অং‌কের টাকার প‌রিমা‌নের অনুদা‌নের চেক বিতরন করা হ‌য়ে‌ছে। সদর উপ‌জেলার ম‌ধ্যে মোট ২লক্ষ ৫০হাজার অনুদা‌নের টাকার চেক বিতরণ করা হয়।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর