শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় গত ১৬ই জুন “মেসার্স তদবীর মার্কেট, কালিগঞ্জ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জের ধরে সম্পাদক জিএম নূর ইসলাম ও কালিগঞ্জ ব্যুরো প্রধান সাংবাদিক আশেক মেহেদীর বিরুদ্ধে কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত শেখ আব্দুল লতিফের পুত্র মুক্তিযোদ্ধা শেখ অজিয়ার রহমান বাদী হয়ে সাতক্ষীরা ২ নম্বর আমলী আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। এরই প্রতিবাদে দৈনিক দৃষ্টিপাত পত্রিকা পরিবারের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫ টায় শ্যামনগরের ভেটখালী বাজার সংলগ্ন ব্রিজের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সাংবাদিক হাজী মুরাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ প্রতিনিধি জাকির হোসেন ও গাজী খালিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহ আলম, মৌতলা প্রতিনিধি মাসুদ পারভেজ প্রমুখ। এ সময় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার দৃষ্টিপাত পরিবারের সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।