লঞ্চ চলাচল বন্ধ: ফেরিতে পারাপার হচ্ছে যাত্রী ও প্রাইভেটকার
দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার রাজবাড়ীসহ ঢাকার প্রবেশ পথের সাতটি জেলায় কঠোর লকডাউন ঘোষণাসহ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপারের ক্ষেত্রে জরুরী সেবায় এ্যাম্বুলেন্স, লাশবাহী ও পণ্যবাহী ট্রাক ছাড়া যাত্রীবাহী যানবাহন ও যাত্রী পারাপারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই কঠোর নিষেধাজ্ঞা পালনে প্রশাসনের কঠোর তৎপরতা সত্তেও এ নৌরুটে অবাধে পারাপার হচ্ছে যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ী। তবে, সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, জরুরী সেবায় এ্যাম্বুলেন্স, লাশবাহী ও পন্যবাহী ট্রাক নদী পারাপার করার জন্য এই নৌরুটে ১৪টি ছোট বড় ফেরি চলাচল করছে। তবে পাশাপাশি যাত্রীও নদী পারাপার হচ্ছে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি