আশাশুনিতে ৫ কৃতি ছাত্রীকে বাই-সাইকেল প্রদান

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে ৫ কৃতি ছাত্রীকে স্কুলে যাতয়াতের সুবিধার জন্য বাই সাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ও এসএসসিতে এ+ প্রাপ্ত সুরাইয়া খাতুন, একই শ্রেণির টুকটুকি মন্ডল, দ্বাদশ শ্রেণির বন্দনা মিস্ত্রী, পূর্ণিমা মন্ডল ও প্রিয়াংকা মন্ডলকে স্কুলে যাতয়াতের সুবিধার জন্য প্রত্যেককে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল আলিম মোল্যার উদ্যোগে সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাইকেল বিতরণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানার সঞ্চালনায় অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল আলিম, দাতা সদস্য রফিকুল ইসলাম সানা, সাতক্ষীরা প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক আঃ সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর