সিকৃবির ৩১ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একাডেমিক কাউন্সিলের ৩১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন, মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের তৃতীয় তলার সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ হয়। এ সময় একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ৩১তম এই একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসময় দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাস্তবায়ন, সিকৃবিতে চা জনগোষ্ঠীর সন্তানদের কোটা সুবিধা বিবেচনা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ছয়টি অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রফেসর ও সহযোগী প্রফেসরবৃন্দ এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর