পুষ্টিকর খাবার দিতে না পারায়, দেশে সৃজনশীলতার অভাব: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের সন্তানদের পুষ্টিকর খাবার দিতে না পারায় দেশে সৃজনশীলতার অভাব। মঙ্গলবার (২২ জুন) বিকেলে রাজধানীর ফার্মগেটের বিএডিসি মিলনায়তনে ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প’ এর অবহিতকরণ কর্মশালায় একথা বলেন তিনি।

তিনি জাানান, এই প্রকল্প কার্যকরের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূর্ণ হবে। তাছাড়া তারা নিজেদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি সবজি বিক্রি করে বাড়তি আয় করতে পারবেন বলেও জানান বক্তারা।

তিন বছর মেয়াদী এই প্রকল্পে সারা দেশে ৫ লাখ পুষ্টিবাগান স্থাপন করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। তাছাড়া করোনা মহামারির কারণে সাময়িকভাবে দেশে দারিদ্রতা বেড়েছে, প্রকল্পটি দারিদ্র ঘোচাতেও সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সবাইকে সবার দ্বায়িত্ব পালনের আহবান জানান মন্ত্রী।

উল্লেখ্য, গত ২৫ মার্চ একনেকে ৪৩০ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন হয়েছিল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর