পাকুন্দিয়ায় বিট পুলিশিং এর স্টিকার বিতরণ (ভিডিওসহ)
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিট পুলিশিং এর স্টিকার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেল ৫ টায় পাকুন্দিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার হরশি বাজারে এই বিট পুলিশিং স্টিকার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় কিশোরগঞ্জ -২ আসনের সাংসদ সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ হাসান সুমন সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হামিদ টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিও আসছ….
হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর