কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাস্ক না পরায় গত দুই দিনে ৩০ জনকে চার হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোম ও মঙ্গলবার (২১ /২২ জুন) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান।
লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পাকুন্দিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গত দুইদিনের মুখে মাস্ক না থাকায় পথচারী ৩০ জনের কাছ থেকে চার হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবং দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর