একদিনে করোনায় মৃত্যু ৭৬, আক্রান্ত আরও ৪ হাজার ৮৪৬

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৭৬ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে আরও আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৪৬ জন।

মঙ্গলবার (২২ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি মতে, এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০২ জন। তাছাড়া মোট আক্রান্তের সংখ্যাও দাঁড়িয়েছে ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন।

পাঠানো বিজ্ঞপ্তি মতে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯০৩ জন। মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন।

দেশে একদিনে করোনায় আক্রান্ত শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ। এসব তথ্য জানা গেছে মোট ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর