ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা-অটোরিক্সা মালিক ও চালক সমিতির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা-অটোরিক্সা মালিক ও চালক সমিতির মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা কর্তৃক ব্যাটারী চালিত রিক্সা-ইজিবাইক লাইসেন্স প্রসঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে মালিক ও চালকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উস্কানী দেয়ার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক হাজার রিক্সা ও অটোরিক্সা মালিক ও চালক অংশ নেয়। এতে বক্তব্য রাখেন ব্যাটারি চালিত রিক্সা চালক ও মালিক সমিতি সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া ও ইজিবাইক মালিক ও চালক সমিতি সভাপতি এস এম মনির হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা, ফেইসবুকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরে ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স ইস্যুতে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের দেয়া তথ্যের তীব্র প্রতিবাদ জানান। তার এ ধরনের উস্কানীমূলক বক্তব্যের কারনে যে কোন সময় বিশৃঙখলা সৃষ্টি বা ফৌজদারী অপরাধ সৃষ্টি হতে পারে বলে আশংকা প্রকাশ করে অবিলম্বে তাকে গ্রেফতারেরদাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
রাসেল আহমেদ/বার্তাবাজার/এফএইচপি