রাজধানীতে ড্রেনের পানিতে পড়ে ময়লার স্তুপে তলিয়ে গেলেন এক ব্যক্তি

রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার(২২ জুন) সকালে খিলগাঁওয়ের উত্তর বাসাবো ঝিলপাড় মসজিদের পাশের ড্রেনে ঘটনাটি ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ ব্যক্তি বোতল কুড়াতে এসে ৭ নম্বর কালভার্ট ড্রেনের মধ্যে পড়ে যান। এরপরই ড্রেনের ময়লার স্তুপে তলিয়ে যান। ঘটনার পর খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিসে ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযানে নামে।

এ বিষয়ে খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, উপরে ময়লার ভাগাড় থাকলেও নীচে অনেক বেশি স্রোত রয়েছে। যার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর