আলফাডাঙ্গায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১২১ জন ব্যক্তির মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের এসব চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, বুড়াইচ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও বানা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাজ ইসলাম খোকন প্রমুখ।

এবিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম জানান, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা আমাদের সদস্যদের মাধ্যমে উপজেলার প্রতিটি গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর