পাকুন্দিয়ায় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে হস্ত ও কুটির শিল্পের প্রশিক্ষণ

হস্ত ও কুটির শিল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নকশী কাঁথা তৈরী বিষয়ক দশ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায়, পাকুন্দিয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৫ জন মহিলা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিবেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। তাহলে নারীদের ক্ষমতায়ন হবে। আপনারা যারা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তাদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণটি গ্রহণ করতে হবে। সরকারের উদ্দেশ্য নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়া। এখানে প্রশিক্ষণ নিয়ে সবাই আগামীতে সফল উদ্যোক্তা হবেন, সেই প্রত্যশাই সরকার করছে।

হুমায়ুন কবির/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর