খুলনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার

খুলনা বিভাগে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু হয়েছে আরও ২৭ জনের। একই সময় বিভাগে ৯৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে ৪ জন, বাগেরহাটে চারজন এবং নড়াইলে ৩ জন ও মেহেরপুরে ২ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৯৭৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৪৮ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর