রির্জাভ চুরির প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে নারাজ বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি নিয়ে দেশ বিদেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে আপাতত কোনো প্রতিক্রিয়া জানাতে রাজী নয় বাংলাদেশ ব্যাংক।

মার্কিন আদালতের মামলায়, তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নাম থাকাই এর কারণ। সকালে টেলিফোনে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে করা তদন্ত প্রতিবেদন সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। গণমাধ্যমে তা কিভাবে প্রকাশ হলো তা বাংলাদেশ ব্যাংকের জানা নেই। রিজার্ভ চুরি নিয়ে মার্কিন আদালতে মামলা থাকায় এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো মন্তব্য করতে পারে না।

এর আগে দেশের একটি গণমাধ্যমে রিজার্ভ চুরির ঘটনায় ডক্টর ফরাসউদ্দিনের করা তদন্ত রিপোর্টের তথ্য উপাত্ত তুলে ধরা হয়। এতে রিজার্ভ চুরি ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার দায়িত্ব অবহেলা ও জড়িত থাকার বিষয়টি প্রকাশিত হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর