মো. মহসীন ভুইয়া বাংলাদেশ ন্যাপ’র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী কৃষক মো. মহসীন ভুইয়াকে দলের যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির নির্দেশক্রমে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দায়িত্ব প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী লেবার পার্টির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান কৃষক মো. মহসিন ভুইয়া বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জননেতা জেবেল রহমান গানির নেতৃত্বে সমাজে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে দলে যোগদান করেন।

বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর