ধামরাইয়ে নবজাতকের মরদেহ উদ্ধার

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান,সাভার/ধামরাইঃ ঢাকার ধামরাইয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার আইনগঞ্জ শান্তিপাড়া এলাকার বংশী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এলাকাবাসী উপজেলার শান্তিপাড়া এলাকার বংশী নদীর তীরে এক নবজাতকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা ওই নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর