“ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ ২০২১” এ সদস্যপদে মনোনীত কুবি উপাচার্য

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত “ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ – ২০২১” মনোনয়ন এর জন্য কমিশন কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটিতে সদস্যপদে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

মঙ্গলবার (১৫জুন) এই কমিটির তালিকা প্রকাশ করে ইউজিসি। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্কে আহ্বায়ক করে ১১ সদস্যের এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

উক্ত কমিটিতে সদস্যপদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীসহ আরও আছেন ইউজিসির ৫ জন সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে ইউজিসির রিসাপা মো. কামাল হোসেন।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর