ভারতে নারী পাচার চক্রের মূল হোতা নদী নামের এক নারীসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) সন্ধ্যায় নড়াইল ও যশোর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হাফিজ আল ফারুক।
তিনি বলেন, ভারতে নারী পাচার চক্রের মূল হোতা নদী ও তার সহযোগীসহ সাতজনকে নড়াইল ও যশোর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে।
তিনি বলেন, পাচার চক্রের মূল হোতা নদী ভারত ও দুবাইসহ বিভিন্ন দেশে নারী পাচার করতো। তার বিরুদ্ধে ইতোমধ্যে হাতিরঝিল থানায় মামলা রয়েছে।
বার্তাবাজার/ই.এইচ,এম