দেশে মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুন) এ তথ্য নিশ্চত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
তিনি জানান, যে সাত জেলায় লকডাউন দেয়া হয়েছে তার একটি ব্যাতীত ঢঅকা প্রবেশ করা যাবে না। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।
এছাড়া যাত্রীবাহী নৌযানও চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই।
বার্তাবাজার/ই.এইচ.এম