ইউএনও‘র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ

টাঙ্গাইলে ইউএনও’র হস্তক্ষেপে দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার (২১ জুন) বিকেলে উপজেলার সহদেবপুর ইউনিয়নের চক বানিয়াফৈর গ্রামের ছামাদ মন্ডলের বাড়িতে গিয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেন তিনি।

স্থানীয় সূত্রে খবর পেয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সহদেবপুর ইউনিয়নের চক বানিয়াফৈর গ্রামের ছামাদের মেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার (১৫) সাথে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈদানপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে আবু আহসানের বিয়ে ঠিক হয়।

সে অনুয়ায়ী সোমবার বিকেলে তাদের বিয়ের আয়োজন চলছিল। পরে খবর পেয়ে সাথে সাথেই ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হাজির হন ইউএনও রুমানা তানজিন অন্তরা এবং বন্ধ করে দেন বাল্য বিবাহ। এসময় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে নয়। এই শর্তে ওই শিক্ষার্থীর –বাবা-মার মুচলেকা নেন। একই সঙ্গে তিনি করোনা কালীন সময়ে সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে জনসমাগম সৃষ্টি করায় কনে পক্ষকে ৫ হাজার ও বর পক্ষ কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে কালিহাতী উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় তিনি এ বিষয়ে জনপ্রতিনিধিদেরও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান এবং করোনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দেন।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর