সোমবার (২১ জুন) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, জেলার সকল থানাকে দালালমুক্ত করেছি। এখন কেউ থানায় আসলে সরাসরি ওসি’র সাথে কথা বলতে পারে। দৌলতদিয়া ঘাটকে দালালমুক্ত করেছি ।
বিট পুলিশিং ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা হচ্ছে। যাতে করে সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছায়।
সংবাদ সম্মেলন শেষে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকগনকে ফেরত দেওয়া হয় এবং উপস্থিত সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরন করা হয়।
এরপর রাজবাড়ী পৌর এলাকার বড়পুল মোড়ের পাশে সজ্জনকান্দা এলাকায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বীট পুলিশিং এর ষ্টীকার মানুষের ঘরে ঘরে লাগিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিঃ পুলিশ সুপার (সদর) মোঃ আনিসুজ্জামান, অতিঃ পুলিশ সুপার ( সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআই-১ সাইদুর রহমান সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি