আমালের ভলিন্টিয়ার উৎসব ২৯ জুন

আবুল বাশার মিরাজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ঃ সামাজিক দায়বদ্ধতার কাজগুলো করার জন্য সবসময় এগিয়ে আসে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের জরুরী দূযোর্গ থেকে শুরু করে সব ধরণের কাজে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিনাস্বার্থে কাজ করে যায়। যার কারণে অনেক সময় দেশের বড় ধরনের সমস্যাগুলোর থেকে আমরা পরিত্রাণ পাই। ঠিক তেমনি দেশের প্রাকৃতিক দূযোর্গ থেকে শুরু করে জরুরী প্রয়োজন কিংবা সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের পাশে থাকা একটি সংগঠন হচ্ছে ‘আমাল ফাউন্ডেশন।’ এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যেটি চারটি বৃহৎ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এগুলো হচ্ছে শিক্ষা, চিকিৎসা, সাবলম্বীকরন ও জরুরী সেবা। এছাড়াও অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিতদেও জন্য সারাদেশেই রয়েছে সংগঠনটির নানা কার্যক্রম। সংগঠনটি এবার বৃহৎ পরিসরে ভলিন্টিয়ার উৎসব করতে যাচ্ছে। আগামী ২৯ জুন ঢাকার ধানমন্ডীতে তারা এ উৎসবের আয়োজন করবে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ইশরাত করিম ইভ বলেন, ২০১৪ সাল থেকে আমরা দেশের যে কোন জরুরী প্রয়োজন থেকে শুরু করে সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করি যাচ্ছি। দেশের ৪ শত এর অধিক ভলিন্টিয়ার আমাদের সাথে ছিল বলেই আমরা কাজগুলো সহজে করতে পেরেছি। আমরা চাই সবাই মিলিত হতে। মূলত সবাইকে সম্মানিত করার প্রয়াসেই এবার আমরা এমন আয়োজন করতে যাচ্ছি। এছাড়াও এই উৎসবে আমরা সেরা ৫ জন ভলিন্টিয়ারকে বিশেষভাবে সম্মানিত করার পাশাপাশি প্রত্যেক ভলিন্টিয়ারকে দুটি করে সনদপত্রও প্রদান করবো। যা তাঁদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে কাজে লাগবে।

আমালের সিইও ইফরিত করিম বলেন, ভলিন্টিয়াররা হচ্ছে আমালের সম্পদ। তারা পাশে না থাকলে এত সহজে ও পরিকল্পিত ভাবে মানুষের সেবা করতে পারতাম না। আমরা মনে করি, তারা পাশে না থাকলে কোনভাবেই আমরা বঞ্চিতদের পাশে দাঁড়াতে পারতাম না। তরুণরাই বাংলাদেশের ভবিষ্যত। তারা এগিয়ে আসলে দেশের দ্রুত উন্নয়ন সাধিত হবে। আমরা চাই, ভবিষ্যতে আমরা আরো বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দিয়ে বাংলাদেশকে সুখী দেশে পরিণত করতে। এজন্য আমাদের ভলিন্টিয়ারদের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি, দলবদ্ধতা বৃদ্ধির জন্যই আমরা উৎসবটির আয়োজন করতে যাচ্ছি। এছাড়াও আমরা দেশের সম্মানিত মানুষ, আমালের দাতাগোষ্ঠী, বিভিন্ন সংস্থাকেও আমন্ত্রণ জানিয়েছি। উৎসবের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করবো আমরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর