গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ২১ জুন বিকেলে টঙ্গীর ৮০ মেগাওয়াট গ্যাষ্টারবাইন বিদ্যুৎ কেন্দ্র (পিডিবি) তে এই দূর্ঘটনা ঘটে।

মৃত কবির হোসেন(৩৮) বরগুনা জেলার বামনা থানার তালিকাবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম খানের ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর গোপালপুর ৪৪ নং ওয়ার্ডের ৮০ মেগাওয়াট গ্যাষ্টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে বৈদ্যুতিক খুটির কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে ছিটকে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর