অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে কারান্তরীন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল। তার দণ্ডের পর শূন্য ঘোষিত আসনে সোমবার (২১ জুন) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিপুল ভোটে জয়ী হয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জানা যায়, ভোট গণনা শেষে ১৩৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন ১ হাজার ৮৮৬ ভোট পান।
উল্লেখ্য, এর আগে একই আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করেন কাজী শহীদ ইসলাম পাপুল।
বার্তা বাজার/এসজে