এস.এ গ্রুপ সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এবি ব্যাংক লিমিটেড

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এবি ব্যাংক লিমিটেড। চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন-ব্লুতে দেশের কোনো বেসরকারি ব্যাংকের এটি প্রথম আনুষ্ঠানিক চুক্তি।

সোমবার (২১ জুন) দুপুরে রেডিসন-ব্লুতে এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম এবং এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম এবং এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাত আরেফিন, ডিএমডি শাহরিয়ার আলম, জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল খান, জিএম দিদারুল আলম ও জিএম প্রশাসন রাফিদুল আলম, এবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, এডিশনাল এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় ৩৩ বছর ধরে এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দুটি জনপ্রিয় ব্র্যান্ড গোয়ালিনী ও মুসকান নামক ৮টি মাস্টার প্রোডাক্ট নিয়ে দেশের শিল্পখাতের বিভিন্ন সেক্টরে সুনাম অর্জন করেছে। ভোজ্যতেল রিফাইনারি (ঢাকা ও চট্টগ্রাম), কনডেন্সড মিল্ক, দুগ্ধজাত পণ্য, চা পাতা, আটা, ময়দা, সুজি, লবণ, পানি, কাগজ শিল্প ও কাগজজাত পণ্য ইত্যাদিসহ মোট ১৭টি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ভোগ্যপণ্য ও শিল্পে আসামন্য অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

সুমন শাহ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর