কুষ্টিয়ায় ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন

কুষ্টিয়ায় ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন সোমবার রাত বারোটা থেকে জেলাব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা করে জেলা প্রশাসক । কিন্তু কঠোর লকডাউনের ঘোষণা করলেও তার কোনো তৎপরতা নেই সাধারণ জনগণ মানছেনা স্বাস্থ্যবিধির কোন বালাই।

শুধুমাত্র দূরপাল্লার পরিবহন এবং দোকানপাট শপিংমল ছাড়া সবকিছুই যেন স্বাভাবিকই চলছে।

কুষ্টিয়ায় বর্তমানে করোনার সংক্রামণ দ্রুত বেড়ে যাওয়াতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড এবং কুষ্টিয়ার জেলাকে রেড জোন আওতাভুক্ত করা হয়েছে।

কিন্তু কঠোর বিধিনিষেধ থাকলেও সকাল থেকে কাঁচা বাজার সহ শহরের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য বিধি না মেনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ যেন এই কঠোর বিধি বিধি নিষেধ মানতে নারাজ। কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে তারই ধারাবাহিকতায় বিভিন্ন পয়েন্টে পুলিশ বেরিকেড দিয়ে সকল প্রকার যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে জেলা পুলিশ ।

কিন্তু যেসব জায়গায় বাসের বেরিগেট দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে সেই ব্যারিকেড পার হলেই পাওয়া যাচ্ছে অটো অথবা রিক্সা। কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মোল্লাতেঘরিয়া মোড়ে বাশের ব্যারিকেড দিয়ে যানবহন চলাচল নিষেধাজ্ঞা থাকলেও বাশের ব্যারিকেড পার হয়ে পাওয়া যাচ্ছে অটো এবং রিক্সা । মানুষ পায়ে হেঁটে গিয়ে সেখান থেকে অটো রিকশা যোগে তার গন্তব্যে যেতে কোন বাধা নিষেধ নাই।

মোল্লাতে ঘরিয়া মোড়ের পুলিশ চেকপোস্টের কর্মরত এস আই মেহেদির সাথে কথা বললে তিনি জানান আমরা শুধু মাত্র বাঁশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করেছে। তারপরে বাসের ব্যারিকেড পার হয়ে কেউ যদি অটোতে উঠে সে বিষয়ে আমরা কিছু জানি না। কিন্তু বর্তমানে কুষ্টিয়ায় করুনার যে ঊর্ধ্বগামী তাতে প্রশাসন যদি কঠোর না হয় তাহলে কুষ্টিয়ার ভবিষ্যৎ ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হতে পারে কুষ্টিয়া।

টুটুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর