ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারীসহ ৩ জন জেলহাজতে

ফরিদপুরের বোয়ালমারীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ। উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রাম থেকে রোববার দিবাগত রাতে এক মহিলাসহ তাদের আটক করে বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ি পুলিশ।

সোমবার দুপুরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামে গভীর রাতে অসামাজিক কার্যকলাপের খবর পায় ডহরনগর ফাঁড়ি পুলিশ। অসামাজিক কার্যকলাপের প্রস্তুতির সময় পুলিশ অভিযান চালিয়ে রূপাপাতের খালপাড়ার খলিল মোল্যার ছেলে পিচ্চি মিলন (৩৬), শাহজাহান মোল্যার ছেলে মাসুদ মোল্যা (৪৬) এবং রূপাপাত গ্রামের ৩৩ বছরের এক নারীকে আটক করে বোয়ালমারী থানায় প্রেরণ করে।

রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনাকারী পুলিশের উপপরিদর্শক আ. রাজ্জাক বলেন, ওই তিনজনকে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরুল আলমের নিকট হস্তান্তর করা হয়। থানা থেকে পরে জিডি মূলে প্রসিকিউশন দিয়ে ২৯০ ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর