রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার ডা. জিহানুল আলিমের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুন) বিকাল ৩টার দিকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের গলায় কালো দাগ পাওয়া গেছে।
জানা যায়, ডা. জিহানুলের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১০ মাস ধরে ওএসডি আছেন। তার স্ত্রী ফারহানাও স্বাস্থ্য বিভাগে কর্মরত আছেন।
এ বিষয়ে হাতিরঝিল থানা পুলিশ বলেছেন, তারা ডা. জিহানুলকে মৃত অবস্থায় হাসপাতালে পান। তার স্বজনরা অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তবে তাকে হাসপাতালে নিয়ে আসা স্বজনদের কাছে জানতে চাইলে তারা কিছু বলেননি। স্ত্রী ফারাহানাও বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। পরে অবশ্য বলেন, ডা. জিহানুল স্ট্রোক করে মারা গেছেন। এ বিষয়ে থানায় জানানো হয়েছে।
ঢাকা মেডিকেলের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন জানান, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় কালো দাগ রয়েছে। তাই আমরা ময়নাতদন্তের কথা বলেছি।
বার্তা বাজার/এসজে