ফরিদপুরের নগরকান্দায় ৪ কেজি গাঁজাসহ মো. মনির মোল্যা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মনির মোল্যা উপজেলার দহিসারা গ্রামের শাহজাহান মোল্যার পুত্র।
জানা যায়, রবিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মাসুম মুন্সীর মুদি দোকানের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ মনির মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। এসময় অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার এসআই নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি