বার্তা বাজারে সংবাদ প্রকাশ: উপবৃত্তি আত্মসাৎ করা সেই এজেন্ট আইনের আওতায়
মানিকগঞ্জের সিংগাইরে ছাত্র ছাত্রীদের উপবৃত্তির টাকা উত্তোলনে প্রতারণার মাধ্যমে আত্মসাত করায় নগদ-এর এজেন্ট রিপন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও আগামী ৩ দিনের মধ্যে ছাত্র ছাত্রীদের টাকা ফেরত দিতে নির্দেশ দেয়া হয়েছে।
১৮ জুন বার্তা বাজারে সিংগাইরে ছাত্র ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ এই শিরোনামে সংবাদ প্রকাশের পরে।
সোমবার(২১ জুন) উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা বাজারের দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মানিকগঞ্জ জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সার্বিক তত্ত্বাবধানে অভিযুক্ত প্রতিষ্ঠান রিপন এন্টারপ্রাইজ এ অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য- ছাত্র ছাত্রীরা সরকার থেকে নগদ একাউন্টে প্রাপ্ত উপবৃত্তির টাকা তুলতে রিপন এন্টারপ্রাইজে যান অভিভাবকগণ, শ্রেণীভেদে কেউ পেয়েছেন ৯০০ টাকা, কেউ ১৮০০ আবার কেউ ২৭০০ টাকা এবং উত্তোলন খরচও দেয়া হয়েছে এর সাথে।
রিপন এন্টারপ্রাইজ অভিভাবকদের মোবাইল ফোন নিয়ে নিজের এজেন্ট একাউন্টে ১৮০০ বা ২৭০০ টাকা ট্রান্সফার করলেও শিক্ষার্থীর অভিভাবকদের ৯০০ টাকা করে প্রদান করেন এবং চার্জ হিসেবে ২০-৪০ টাকা অতিরিক্ত আদায় করেন।
বার্তা বাজারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে। পরে অভিযুক্ত দোকানে অভিযান করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ। অভিযানে সরেজমিনে তদন্তে এর সত্যতা পায় ভোক্তা অধিকার।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য, জামসা বাজার বণিক সমিতির সভাপতি এবং ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।
মিলন মাহমুদ /বার্তা বাজার/টি