একদিনে আরও ৭৮ প্রাণহানি, শনাক্ত ৪ হাজার ৬৩৬

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৭৮ জন মারা গেছেন। এই সময়ে নতুন করা আরও আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনায় নতুন করে মারা যাওয়া ৭৮ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৬ জন। আর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন।

একদিনে ২৪ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা যায়। এছাড়া দেশে করোনা শনাক্তের হার ১৯.২৭ শতাংশ।

প্রকাশিত বিজ্ঞপ্তিমতে জানা যায়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর