করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশের আরও ৭টি জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার (২১ জুন) এই ঘোষণা দেওয়া হয়।
এবার লকডাউনের আওতায় যাওয়া জেলাগুলো হলো- নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ।
জানা যায়, এই জেলাগুলোতে মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধি নিষেধ জারি থাকবে। কোনো ধরণের গণপরিবহন চলাচলা করতে পারবে না। তবে পণ্যবাহী ও জরুরি সেবাদানে নিয়োজিত গাড়ি চলাচল করতে পারবে।
মন্ত্রিপরিষদ বৈঠক শেষ সোমবার (২১ জুন) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। এসময় অন্য কোনো জেলাতেও চাইলে সংশ্লিষ্ট প্রশাসন লকডাউন জারি করতে পারবে বলে জানান তিনি।
বার্তা বাজার/এসজে