সাতক্ষীরায় প্রতিবন্ধী সুবিধাভোগীদের লিংকেজ বিষয়ক সভা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয়ে প্রতিবন্ধী সুবিধাভোগীদের লিংকেজ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বেসরকারি সংস্থা ডিআরআরএ’র বাস্তবায়নে লিলিয়ানা ফন্ডস্ এর সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআরআরএ’র এডিএম (ফিনান্স) তরুন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ইকবল আহম্মেদ।

এসময় বক্তব্য রাখেন উপ—সহকারী কৃষি অফিসার জিএম আল-মামুন, প্রতিবন্ধী সুবিধাভোগী মোস্তাফিজুর রহমান, ডিআরআরএ’র এপিটি প্রতাব কুমার পাল ও রুহুল আমিন।

এসময় কৃষিতে প্রতিবন্ধীদের ভূমিকা এবং তাদের অবদান তুলে ধরেন বক্তারা। এছাড়া প্রতিবন্ধীরা যাতে কৃষি অফিসের সাথে সরাসরি যোগাযোগ করে সরকারের বিভিন্ন সেবা গ্রহন করতে পারে সে ব্যাপারেও আলোচনা করা হয়।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর