টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানিতে ডুবে নাজমুল (১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধী নাজমুল ওই গ্রামে জয়নুদ্দিনের ছেলে।

এলাকাবাসীরা জানান, নাজমুল শারীরিক প্রতিবন্ধী। দুপুরে দিকে বন্ধুদের সঙ্গে একই গ্রামের ছামাদের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে নাজমুল পানিতে ডুবে যায়। প্রায় একঘণ্টা চেষ্টার পর গ্রামের লোকজন তার মরদেহ উদ্ধার করে। নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান সিকদার/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর