ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২১ জুন) দুপুরে শহরের টেংকের পাড় এলাকার একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরের কোন এক সময় জনাকীর্ণ এই সড়কের পাশে কে বা কারা পলিব্যাগের মধ্যে করে নবজাতকটিকে ফেলে যায়। মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় নবজাতকটিকে এক নজর দেখতে বিভিন্ন স্থান থেকে লোকজন ভীড় করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে এটি অবৈধ সম্পর্কের ফসল। ঘটনাটির তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাসেল আহমেদ/বার্তাবাজার/এফএইচপি