টাঙ্গাইলে প্রেমিকের প্রতারণায় প্রেমিকার আত্মহত্যা

টাঙ্গাইলে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে গলায় ওড়না পেঁচিয়ে প্রেমিকার আত্মহত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ জুন) রাতে উপজেলার করটিয়া ইউনিয়নের খাগজানা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতারক প্রেমিক একই এলাকার খসরু মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৫)। তিনি বন্ধু চুলা কোম্পানীতে কর্মরত।

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা গ্রামের মনছুর আলীর কলেজ পড়ুয়া মেয়ে শারমীন আক্তারের (২০) সাথে একই এলাকার খসরু মিয়ার ছোট ছেলে সাইদুলের সাথে গত দশ বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছে। সেই সম্পর্ক এক পর্যায়ে শারিরীক সম্পর্কে রূপ নেয়। সাইদুলকে বিবাহের জন্য চাপ দিলে নানা তালবাহানা করতে থাকে।

সর্বশেষ ২০ জুন বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সাইদুল তার পরিবারের সাথে যোগসাজস করে বিবাহ করতে পারবেনা বলে জানায়। সর্বস্ব হারিয়ে শারমীন আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে শারমীনের মা জানান, আমার মেয়ের সাথে সাইদুলের দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চললে তারা দুজনে স্বামী-স্ত্রীর মতোই চলাফেরা করতো।

ছেলের বাবা খসরু মিয়া বলেন, প্রেমের সম্পর্কের বিষয়টি আমরা জানি। মেয়ের অন্যত্র বিয়ে হওয়ায় আমার স্ত্রী ওই মেয়েকে ছেলের বউ করে আনতে অনীহা প্রকাশ করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ছেলে-মেয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বিষয়টি এলাকার সবাই জানে। ছেলে বিয়ে করতে অস্বীকার করায় মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়।

করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, এ ঘটনার বিষয়ে আমি জানি। আত্মহত্যার বিষয়টি অত্যন্ত দু:খজনক।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসান সিকদার/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর