ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন, ৮ জনকে বেকসুর খালাস

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় আসামী মহেব আলী নামের এক জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মহেব আলী জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে। এই মামলায় বাকী ৮ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বেকসুর খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, দ্বীন ইসলাম, ফারুক, শরীফ মিয়া, মানিক মিয়া, বুড়হান মিয়া, যোবায়ের মিয়া, সাচ্চু ও মানিক মিয়া।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ জুন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউপির কাঞ্চনপুর গ্রাম থেকে ৯ শ ৭৫ বোতল ফেন্সিডিলসহ মহেব আলীকে আটক করে পুলিশ। এ সময় অপরাপর সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আসামী করে চার্জশীট দাখিল করে। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামী পক্ষের আইনজীবী উম্মে শবনম মস্তুরী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

রাসেল আহমেদ/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর