নড়াইল জেলা আ.লীগের কমিটিতে মাশরাফি

নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।

রোববার (২০ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্যাডে নড়াইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির সূত্রে জানা যায়, ৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন সদস্যপদে। সদস্য তালিকার ৪ নম্বরে রয়েছে তার নাম। এছাড়াও উক্ত কমিটিতে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন রয়েছেন উপদেষ্টা হিসেবে।

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার প্রথম জেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে পদ পেয়েছেন তিনি।

এদিকে মাশরাফি বিন মর্তুজা নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও নড়াইলবাসী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর