পাকুন্দিয়ায় ব্লক-বাটিক প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমবায়ী যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ব্লক-বাটিক প্রিন্টিং বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২১ জুন) সকালে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায়, পাকুন্দিয়া উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) একেএম লুৎফর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শাহনাজ আক্তার।

প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৫ জন মহিলা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন করতে হলে আগে নারীদের স্বাবলম্বী হতে হবে। সেজন্য কর্মসংস্থানের বিকল্প নেই। তাই নারীদের সফল উদ্যোক্তা হওয়া জরুরি। ঘরের বউ হিসেবে বসে না থেকে নারীদের নিজ নিজ অবস্থানে থেকে কাজের ক্ষেত্র তৈরি করে হবে। নারীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। তাহলে নারীদের ক্ষমতায়ন হবে।

বক্তারা আরো বলেন, আপনারা যারা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তাদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণটি গ্রহণ করতে হবে। কেউ প্রশিক্ষণে ফাঁকি দেবেন না। সরকারের উদ্দেশ্য নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়া। এখানে প্রশিক্ষণ নিয়ে সবাই আগামীতে সফল উদ্যোক্তা হবেন, সেই প্রত্যশাই সরকার করছে।

হুমায়ুন কবির/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর