চমেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) হৃদরোগে আক্রান্ত মোঃ হান্নান (৪১) নামে এক হাজতি ভোর রাত ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. হান্নান গত ১৯ জুন কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ ভোর রাতে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত মোঃ হান্নান আনোয়ারার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকার বাসিন্দা ছদর আলীর ছেলে।

হুমায়ুন চৌধুরী/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর