মানিকগঞ্জে প্রাইমারি স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত তিন বখাটেকে আটক করেছে র‌্যাব-৪।

রবিবার (২০ জুন) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং।

আটককৃতরা হলো- সদর উপজেলার লেমুবাড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে ময়নুল ইসলাম জাহিদ (১৪), পূর্ব শানবান্ধা গ্রামের মো: সোহরাবের ছেলে মো: আরমান (১৪) ও আমিনুল ইসলাম (১৫)।

র‌্যাব-৪ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র এএসপি উনু মং জানান, গত বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে ৩ টার দিকে প্রাইভেট পড়তে যাবার সময় বখাটে আরমান ও তার বন্ধু জাহিদ মেয়েটিকে একটি পোল্ট্রি ফার্মে তুলে নিয়ে ধর্ষণ করে। পরের দিন আরমানের বড় ভাই আমিনুল একই কায়দায় মেয়েটিকে ধর্ষণ করে। এর কিছুদিন আগে আমিনুল ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারন করে রাখে। পরে সে ওই স্কুল ছাত্রীকে ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ বিষয়টি কাউকে জানালে সে তাকে হত্যার হুমকি দেয়।

তিনি আরো জানান, মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে খুলে বলে। পরে এঘটনা র‌্যাব জানতে পেরে অভিযান চালিয়ে ওই তিন বখাটেকে আটক করে। এব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর