পদ্মা সেতুতে রেলপথের স্ল্যাব বসানো শেষ

পদ্মা সেতুতে ইতোমধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুতে রেলপথে কংক্রিটের স্ল্যাব বসানো শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই সেতুতে রেললাইন লাগানোর কাজ চলবে।

পদ্মা সেতু প্রকল্প সূত্র থেকে জানা য়ায়, আগামী বছরের জুন মাসের মধ্যে সেতুতে যান চলাচলের পরিকল্পনা রয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের বলেন, সেতুতে রেলপথের স্ল্যাব বসানোর কাজ শেষ। মূল সেতুতে রেলপথ ও সেতুর দুই প্রান্তে ৫শ’ ৩২ মিটার উড়ালপথ তৈরি করছে সেতু বিভাগ।

দ্বিতল এ পদ্মা সেতুর নিচের অংশে চলবে ট্রেন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে সব মিলিয়ে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে।

সেতু সংশ্লিষ্টরা বলেন, পদ্মা সেতুতে রেলওয়ে স্ল্যাব বসানো শেষ হয়েছে। এখন রেললাইন বসানোর কাজ শুরু হবে। উন্নত প্রযুক্তির পাথরবিহীন রেলপথ দিয়ে পদ্মা সেতু পারাপার হবে ট্রেন।

পদ্মা সেতুতে ৪০ হাজার কোটি টাকায় সেতুর দুই প্রান্তে রেললাইনের বসানোর কাজ বাংলাদেশ রেলপথ মন্ত্রণালেয়ের। পুরো রেল প্রকল্পের কাজ তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর